শিক্ষা সংবাদ
সাদা খাতা জমা: নবাবগঞ্জ সরকারি কলেজের ৩০ শিক্ষার্থীকে বহিষ্কারের হুঁশিয়ারি
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে প্রাক্-নির্বাচনি পরীক্ষায় সাদা খাতা জমা দেওয়া এবং শূন্য পাওয়া ৩০ শিক্ষার্থীকে কঠোর সতর্কবার্তা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। আগামী তিন কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে ওই শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে বহিষ্কার ও টিসি প্রদান করা হবে।
১৪৫ বছরের পুরোনো নাগেরহাট স্কুলে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, নতুন ভবনের দাবি
ঝিনাইদহের শৈলকুপায় ১৪৫ বছরের পুরোনো নাগেরহাট মাধ্যমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঁচ শতাধিক শিক্ষার্থীর পাঠদান। ছাদে ফাটল, পলেস্তারা ধস এবং তীব্র কক্ষসংকটের কারণে চরম আতঙ্ক আর দুর্ভোগের মধ্যে চলছে শিক্ষা কার্যক্রম। দ্রুত নতুন একাডেমিক ভবন নির্মাণ ও বিদ্যালয়টি জাতীয়করণের জোর দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষকতার মর্যাদা রক্ষা ও পেশাগত সুরক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
মোংলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
বাগেরহাটের মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা গুণগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবি জানান।
ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
ময়মনসিংহে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্য নিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ার ওপর জোর দেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে ডিসির মতবিনিময়
মুন্সীগঞ্জে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জনের লক্ষ্যে জেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।